সর্বশেষ

শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভারের সমস্যায় ভুগছেন। টানা বেশ কদিন ধরেই এই সমস্যায় ভোগার পর অবশেষে ব্যাক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। রাতে গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড হ্যাপাটোলজি বিভাগের প্রফেসর মুজিবুর রহমান খালেদাকে চিকিৎসা দিয়েছেন ।

গুলশান কার্যালয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া ।

পরে প্রায় ৩ ঘন্টা পর রাত ১২টার কিছুক্ষন আগে তিনি কার্যালয় থেকে বের হন। এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ‘ম্যাডাম ভালো আছেন, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ এ কথা বলেই তিনি দ্রুত তার জন্য অপেক্ষা করা গাড়িতে উঠে চলে যান।
\


N11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.