সর্বশেষ

সরকার এক সময় সংলাপের সুযোগও পাবে না : মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহরায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার যদি এখনই সংলাপ না করে তাহলে এক সময় সংলাপেরও সুযোগ পাবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘চলমান রাজনৈতিক সঙ্কট এবং আমাদের ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা ১/১১-এর কুশিলব খোঁজেন।কিন্তু ১/১১-এর কুশিলবরা আ'লীগের মধ্যেই দাবা খেলছে।
অবিলম্বে সংলাপের দাবি জানিয়ে তিনি বলেন, গুলি করে মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। তারা যদি এখনই সংলাপ না করে তাহলে এক সময় সংলাপেরও সুযোগ পাবে না।
মান্না বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন থেকেই সংকট সৃষ্টি হয়েছে। আ'লীগ সংবিধান রক্ষায় নির্বাচন করার কথা বললেও এখন ভোল পাল্টেছে। বিএনপি মনে করেছিলো ’৯৬ এর মতো আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু বিএনপি এখন ভুল বুঝতে পেরে এক বছর পর এখন মাঠে নামতে বাধ্য হয়েছে। আন্দোলনে নেমে খালেদা জিয়া সঠিক কাজই করেছেন।
মান্না বলেন, আন্দোলনের ৪৫ দিন চলছে। আগামী ৪৫ দিনে কি হবে তা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াও জানেন না।
তিনি বলেন, আন্দোলন ঠেকাতে ডিসিসি নির্বাচনের কথা বলা হচ্ছে। তবে নির্বাচন হবে কি-না এ বিষয়ে সংশয় প্রকাশ করেন। তারা ৫ জানুয়ারির মতো ডিসিসিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতে চায়। এবার আমি আছি, বিনা চ্যালেঞ্জে মাঠ ছেড়ে দেয়া হবে না বলে তিনি ঘোষণা দেন।

N11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.