সর্বশেষ

গত বছর ১৮ হাজার জনকে আইটি প্রশিক্ষণ দেয়া হয়েছে: জয়

গত এক বছরে ১৮ হাজার ছেলে-মেয়েকে আইটি প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জয় বলেন, গত দুই বছরে সাড়ে চার হাজার ইউনিয়নে ডিজিটাল সেন্টার তথ্য সেবা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখানে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।


আইটি খাত গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে দাবি করে তিনি বলেন, ‘গত এক বছরে ১৮ হাজার ছেলে-মেয়েদের আমরা আইটি প্রশিক্ষণ দিয়েছি।’

‘আগামীতে ৫০ হাজার ছেলে-মেয়েকে এ প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা আউট সোর্সিংয়ে আরো বেশি দক্ষ হয়। বর্তমানে বাংলাদেশ আউট সোর্সিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে’ যোগ করেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.