আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবিদিল্লিকে ভারতের প্রথম দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ শনিবার দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানের জনসমুদ্রে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল। তাঁর সঙ্গে শপথ নেন ছয়জন মন্ত্রী। শপথ গ্রহণ শেষে দিল্লিবাসীর উদ্দেশে ভাষণ দেন কেজরিওয়াল।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পদত্যাগের ঠিক এক বছরের মাথায় আবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল। দ্বিতীয়বারের মতো রামলীলার খোলা ময়দানে শপথ নেন এএপিপ্রধান। ২০১৩ সালে প্রথমবার একই স্থানে শপথ নিয়েছিলেন তিনি।
কেজরিওয়াল তাঁর ভাষণে বলেন, ‘আমি জানতাম, দিল্লির মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু এত ভালোবাসে তা জানতাম না।’
আগামী পাঁচ বছর দিল্লির জনগণের সেবায় নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করার ঘোষণা দেন এএপিপ্রধান। তিনি বলেন, ‘দিল্লি হবে ভারতের প্রথম দুর্নীতিমুক্ত রাজ্য।’
দুর্নীতিবিরোধী লোকপাল বিলকে গুরুত্বপূর্ণ অভিহিত করে তা যথা সম্ভব দ্রুত পাস করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন কেজরিওয়াল। একই সঙ্গে দিল্লিতে ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানোর ঘোষণা দেন তিনি।
কেজরিওয়াল তাঁর ভাষণে জানান, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা ও সুসম্পর্ক গড়তে চান তিনি।
এএপিপ্রধান বলেন, ‘সব ধর্ম-বর্ণ ও শ্রেণির মানুষ আমাদের ভোট দিয়েছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন