সর্বশেষ

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার সন্ধ্যায় সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিক্যাট। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ঢাকা আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি বার্নিক্যাটের প্রথম সাক্ষাৎ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রটারি নূর এ এলাহী চৌধুরী মিনা জানিয়েছেন, জাতীয় সংসদ ভবনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

 জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার থাকছে না। বিরাজমান রাজনৈতিক সংস্থার মধ্যে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয় পেশ করেন বার্নিক্যাট। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয় পেশ করেন তিনি। এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.