সর্বশেষ

নারী দিবসের নাটকে তারিন ও নাঈম

৮ মার্চ নারী দিবসে এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মিত হলো নাটক ‘নষ্ট কষ্ট’। নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারিন ও নাঈম।

নাটকটি রচনা করেছেন মুন্না রহমান এবং নির্দেশনা দিয়েছেন আবু রায়হান জুয়েল।

এ নাটকে অভিনয়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তারিন বলেন, ‘আমাদের দেশে নারীদের এখনো যথাযথ মূল্যায়ন করা হয় না। বিশেষ করে বিয়ের আগে এবং বিয়ের পরে নারীদের জীবনে বিশেষ পার্থক্য লক্ষ করা যায়। কথায় বলে, বিয়ের পর স্বামীর ঘরই স্ত্রীর নিজের ঘর। তবু সেই ঘরটিতেই যেন অনেকে হয়ে ওঠেন নিজ গৃহে পরবাসী। মূলত এ বিষয়টিই তুলে ধরার চেষ্টা হয়েছে এই টেলিফিল্মে। গল্পটি আমার ভালো লেগেছে।’ j1
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.