সর্বশেষ

পাক-ভারত ম্যাচে ষড়যন্ত্রের গন্ধ

অ্যাডিলেড ওভালে গত রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর আইসিসি আম্পয়ার স্টিভ ডেভিসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন সাঈদ আজমল। বিশ্বকাপের ঠিক আগে অ্যাকশন জনিত নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আইসিসির ছারপত্র পাওয়া এই বাঁ-হাতি অফস্পিনারের দাবী রেফারেল সিস্টেম ব্যবহার করে উমর আকমল কট আউট দেয়ায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের দুনিয়া নামক একটি নিউজ চ্যানেলকে আজমল বলেন, ‘আম্পয়ার থাকাকালীন কোন উইকেট পেতে আমি রেফারেল পদ্ধতি চাইলেও ডেভিস কর্নপাত করেননি।’

হাই ভোল্টেজ এ ম্যাচে উমর আকমলের আউট দেয়াটাকে পাকিস্তানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছে চ্যানেলটি। আজমল এবং পাকিস্তানের আরেক দুই সাবেক টেস্ট ক্রিকেটার সরফরাজ আহমেদ ও ইমরান নাজিরও এ যুক্তিকে সমর্থন করেন। আজমল বলেন, ‘আমাদের সঙ্গে স্টিভ ডেভিসের সব সময়ই একটা ঝামেলা ছিল এবং এমনকি আমাদের ম্যাচে তাকে কর্মকর্তা হিসেবে না চাইলেও কেউ শোনে না।’

অনুষ্ঠানে একটি ভিডিও চিত্রের উল্লেখযোগ্য অংশ দেখানো হয়। যেখানে দেখা গেছে ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের উপড় সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে ডেভিসকে। আজমল এবং নাজির বলেন, উমরের আউট ম্যাচের উপড় দারুণ প্রভাব ফেলেছে।

প্রশ্নের সুরে আজমল বলেন, ‘যখন স্নিকোমিটারে কিছু দেখা যায়নি এবং এবং কোন শব্দ শোনা যায়নি তাহলে রেফারেল পদ্দতিতে কেন উমরকে আউট দেয়া হলো। ফিল্ড আম্পয়ারের ‘নট আউট’ সিদ্ধান্ত কেন বহাল রাখা হলো না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.