
২০১১ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার সেরা পাঁচে থাকা টয়া বর্তমানে বেশকিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। তবে মেজবাউর রহমান সুমন নির্মিত গ্রামীণফোনের ‘ইমার্জেন্সি ব্যালেন্স’ বিজ্ঞাপনচিত্রে অনন্ত জলিলের সাথে মডেল হয়ে টয়া বেশ জনপ্রিয়তা পান।বাবা মায়ের খুব বাধ্য মেয়ে টয়া; আদরেরও বটে। তাই বলে বড় বোন খেয়াও যে কম আদরের তা নয়। বাবা মা আর বড় বোনের পুরোটা সমর্থন ছিলো বলেই আজকে তার এ অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।
বর্তমানে বড় পর্দার জন্য অনেক প্রস্তাব পাচ্ছেন এই সুন্দরী। কিন্তু তার মুহূর্তে ছোট পর্দায়ই কাজ করতে ভালো লাগছে। টয়া বলেন, ‘আপাতত বড় পর্দায় কাজ করার ইচ্ছে তেমন নেই। তবে কথায় আছে না ‘ব্যাটে বলে না মিললে খেলা জমে না’ ? তেমনি ব্যাটে বলে মেলাতে আমাকেও আরো অনেক কিছুই শিখতে হবে।’
এম৩১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন