রিয়াল মাদ্রিদকে হটিয়ে স্প্যানিশ লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার
সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু শনিবার মালাগার কাছে ১-০ গোলে হার নিয়ে
সুযোগ হাতছাড়া করলো কাতালানরা। আর ম্যাচ শেষে বার্সেলোনা কোচ লুইস এনরিকে
বলেন, এ হার বার্সেলোনার প্রাপ্য ছিল। চলতি মওসুমে নিজ মাঠ ন্যু ক্যাম্পে
বার্সার এটি দ্বিতীয় পরাজয়। সর্বশেষ সব প্রতিযোগিতায় টানা ১১ জয় তুলে নেয়
কোচ লুইস এনরিকের দল। ২০০৮-০৯ মওসুমের পেপ গার্দিওলার অধীনে এ সাফল্য দেখায়
বার্সা। কিন্তু এবার ৭ নম্বর দল মালাগার কাছে হেরে জয় থামলো তাদের। গত
সেপ্টেম্বরে লীগের প্রথম পর্বে মালাগার মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে
বার্সা। তাই ঘরের মাঠে সুযোগ ছিল প্রতিশোধ নেয়ার। টানা ১১ জয়ে বার্সার গোল
ছিল ৪২টি। আর লীগে সর্বশেষ পাঁচ ম্যাচে ১০ গোল করে ছন্দে ছিলেন বার্সা
তারকা লিওনেল মেসিও। কিন্তু ম্যাচের ৭ মিনিটে জিমেনেজ লোপেজের গোলে সব
হিসাব-নিকাশ পাল্টে যায় বার্সার। ডান পায়ের শটে বার্সা গোলকিপার ক্লাদিও
ব্রাভোকে পরাস্ত করেন এ স্পেন স্ট্রাইকার। ম্যাচে একাধিক আক্রমণ করলেও নিজ
মাঠে গোলশূন্য থাকে বার্সা। তবে পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল ছিল কাতালানদের
নিয়ন্ত্রণে। বিপরীতে মাত্র ২৭ শতাংশ বল ছিল মালাগার দখলে। আর ম্যাচ শেষে
হতাশা প্রকাশ করে বার্সা কোচ এনরিকে বলেন, ‘এ ফল বেদনাদায়ক। প্রথমার্ধে
আমরা ভাল খেলি। কিন্তু তারা আমাদের ভুলের সুযোগ কাজে লাগায়। আর শেষদিকে
আমরা ছন্দ দেখাতে পারেনি। এটাই আমাদের বড় সমস্যা ছিল। সম্ভবত এ হারেরই
যোগ্য ছিলাম আমরা।’ পয়েন্ট তালিকায় ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল
মাদ্রিদ। আর ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন