সর্বশেষ

শীর্ষস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ

RONALDO এর চিত্র ফলাফলস্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ। রোববার তারা ২-০ হারায় এলচেকে। ফলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেলো রিয়াল। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৫৬ পয়েন্ট। রোববার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ৫৬ মিনিটে রিয়ালের প্রথম গোলটি করেন বেনজেমা। প্রতিপক্ষের ভুলে গোলটি করেন ফারাসি এ তারকা। ৭০ মিনিটে এসকোর ক্রসে চমৎকার হেডে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এনিয়ে চলতি লীগে ২৯ গোল নিয়ে গোলতাতার তালিকায় শীর্ষে আছেন পর্তুগাল তারকা। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তারকা লিওনেল মেসির গোল ২৬টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.