সর্বশেষ

‘রিমান্ডের নামে রিজভীকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার’

গ্রেপ্তারের পর কারাগারে না পাঠিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়ার মাধ্যমে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে সরকার হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে বিগত ৩০শে জানুয়ারি মধ্যরাতে গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত কারাগারে পাঠানো হয়নি। রিজভী আহমেদকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ ২৩দিন পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডের নামে আদালত থেকে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলায় রিমান্ড মঞ্জুর করিয়ে রিমান্ডে দিন-রাত অসহনীয় মানসিক ও বিভিন্ন কায়দায় সীমাহীন নির্যাতন করা হচ্ছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, রিজভী আহমেদ বরাবরই একজন অসুস্থ মানুষ। তা’ছাড়া অনবরত রিমান্ডের নামে মানসিক যন্ত্রণায় তিনি এখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়ে যে কোন দুর্ঘটনা ঘটলে সরকার কোনভাবেই তার দায় এড়াতে পারবে না।
অবিলম্বে রিজভী আহমেদকে ধারাবাহিক রিমান্ডের নামে নির্যাতন বন্ধ করে তার সুচিকিৎসার যথোপযুক্ত ব্যবস্থা নেয়া এবং তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.