সর্বশেষ

সৌদিতে আগুনে চার বাংলাদেশীসহ নিহত ৬

সৌদি আরবের দাম্মাম শহরে আগুনে পুড়ে চার বাংলাদেশীসহ ৬ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ওই অগ্নিদুর্ঘটনা ঘটে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন বলেও জানিয়েছেন। গিয়াসউদ্দিন নামের এক বাংলাদেশী ওই সোফা কারখানাটি চালাতেন। রাতে আগুন লাগলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এর মধ্যে চারজন বাংলাদেশী ছাড়াও একজন পাকিস্তানি এবং একজন ভারতীয় রয়েছেন। মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, তাদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছিলো না। পরে অবশ্য স্থানীয়দের সহযোগিতায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে সোফা কারখানার পরিচালক গিয়াসউদ্দিনের শ্বশুর আবু মুসাও রয়েছেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নিহত বাকি তিন বাংলাদেশী হলেন- ফেনীর দাগনভূঞার বদিউর রহমানের ছেলে মীর রহমান, চাঁদপুর সদরের লোকমান মোল্লার ছেলে আবু মোল্লা এবং কুমিল্লার নাঙ্গলকোটের আবুল কালামের ছেলে জিয়াউর রহমান। মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.