
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা
মোশারফ হোসেনকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা
১১টার দিকে যশোর মাগুরা সড়কের সিনজেনটা অফিসের কাছে সন্ত্রাসীরা তাকে গুলি
করে। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে প্রকাশ্যে
একজন ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ
করছে। তার লাশ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ দেখতে হাসপাতালে ভিড় করছেন দলীয়
নেতাকর্মী ও স্বজনরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন