সর্বশেষ

স্বাভাবিকের চেয়ে অধিক জনপ্রিয় পরি মনির প্রথম ছবি

বেশ কয়েকবার তারিখ পরিবর্তন হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত প্রথম ছবি ভালোবাসা সীমাহীন। শাকিব খানের সাথে আগে থেকে শিডিউল থাকায় গত ২৩ তারিখ থেকে তিনি রাঙ্গামাটি। তাই হলে গিয়ে দেখা হয়নি ছবিটি।
অনেক অপেক্ষার পর মুক্তি পেল আপনার প্রথম ছবি। দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
প্রেক্ষাগৃহের প্রথম সিনেমা হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলাম প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। ৫৬টি হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। অস্থির রাজনৈতিক অবস্থার মধ্যেও দর্শক যেভাবে ছবিটি দেখতে হলে যাচ্ছেন তা দেখে আমি অনুপ্রাণিত। মনে আছে ২০১৩ সালের ডিসেম্বরে একটি গানের শুটিংয়ের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়েছিল। ওই গানের কথা ‘প্রেমের মাঝে উঁকি মারে ভয়’। গেয়েছেন খেয়া ও কিশোর।
আপনার প্রত্যাশা মতো দর্শক তো হলে যাচ্ছে, আপনি কি নিজে হলে গিয়ে দেখেছেন ছবিটি?
আমার দুর্ভাগ্য এখন পর্যন্ত নিজের প্রথম ছবিটি হলে গিয়ে দেখতে পারিনি। গত ২৩ ফেব্রুয়ারি থেকে আমি রাঙ্গামাটিতে। এখানে এস এ হক অলীকের আরো ভালোবাসব তোমায় ছবির শুটিং করছি। আজ রাতেই এখানকার শুটিং শেষ হবে। মঙ্গলবার ঢাকায় ফিরে হলে গিয়ে ছবি দেখব। মধুমতি, সনি, পূর্ণিমা, এশিয়াসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে যাওয়ার ইচ্ছে রয়েছে।
প্রথম ছবি দেখতে প্রথম দিন প্রেক্ষাগৃহে যাননি আপনি, পরিচালক কিছু বলেননি?
আসলে বলার কিছু ছিল না। কারণ ছবি মুক্তির তারিখ হয়েছিল হঠাৎ করে। গত ১০ ফেব্রুয়ারি আরো ভালোবাসব তোমায় ছবির মহরত অনুষ্ঠিত হওয়ার পর ১২ ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হয়েছিল প্রিয়াংকা শুটিং স্পটে। ওই শুটিং স্পটেই ১৬ তারিখ পরিচালক শাহ আলম মণ্ডল এসেছিলেন আমার সাথে দেখা করতে। ওই দিন অনেক ব্যস্ত ছিলাম এর মাঝেই মণ্ডল ভাই আমার হাতে একটি কাগজ ধরিয়ে দেন। ওটা ছিল পরিবেশক সমিতি থেকেভালোবাসা সীমাহীন ছবি মুক্তির অনুমতিপত্র।
শাকিব খানের সাথে অভিনয় করছেন ‘আরো ভালোবাসব তোমায়’ ছবিতে এর বিষয়বস্তু কী নিয়ে?
এটা একটা বাস্তবধর্মী গল্প। অবশ্য সিনেমা বানানোর জন্য এখানে কিছু কাল্পনিক বিষয় সংযোজন ঘটানো হয়েছে। এখানে শাকিব খান তার নিজের নামেই অভিনয় করছেন। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। নাম নুলক। হোস্টেলে থাকি। ফোনে তার সাথে প্রেম হয়। কিন্তু আমার পরিবার সিনেমা পরিবারের মানুষকে একদমই পছন্দ করেন না। এর পর কী হয়? তা জানতে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে সবাইকে।
রোমান্টিক, সামাজিক, অ্যাকশন- তিন ধরনের সিনেমাতে আপনি অভিনয় করেন। এখানে
কোন ধারাটা সবচেয়ে ভালো লাগে আপনার?
আমি প্রফেশনালভাবে অভিনয় করি। যে ধরনের কাজ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব সে ধরনের কাজই হাতে নিই। এ ক্ষেত্রে রোমান্টিক, সামাজিক, অ্যাকশন সবই থাকতে পারে। তবে রবীন্দ্রনাথের গল্পের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে আমার। তার গল্প নিয়ে যদি কেউ আমাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব করে তবে অগ্রাধিকার দেবো।
নতুন ছবি নিয়ে আপনার ব্যস্ততা কেমন?
নতুন ছবির তালিকা অনেক লম্বা। আগামী ১০ মার্চ থেকে আমার প্রেম আমার প্রিয়া ছবির শুটিং শুরু করব। এটি পরিচালনা করবেন শামীমুল ইসলাম শামীম। এ ছাড়া আগামী ৩ এপ্রিল মুক্তি পাবে আমার অভিনীত পাগল দেওয়ানা ছবিটি।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.