সর্বশেষ

কমলনগরে বিএনপি জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল কর্মী আরিফ হোসেন (২৪) ও জামায়াত কর্মী মাইন উদ্দিন (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত দুইটার দিকে উপজেলার চরলরেন্স বাজারের অদূরে এ ঘটনা ঘটে। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পুলিশ ডিউটি করার সময় চরলরেন্স বাজারের বেরার গোজ এলাকায় পৌছলে জামায়াত-বিএনপির লোকজন তাদের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে। এতে ওসি নিজে এসআই ওহাব ও দুইজন কনস্টেবল আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে আরিফ ও মাইনউদ্দিন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে চারটি পেট্রলবোমা ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.