বাল্টিক সাগর এলাকার দেশগুলোতে সামরিক
মহড়ার নামে আরো ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। বলা হচ্ছে- ন্যাটো সামরিক
জোটভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে এ মহড়া চালাবে আমেরিকা। মার্কিন
প্রতিরক্ষা দপ্তর সেনা পাঠানোর খবর নিশ্চিত করেছে।সোমবার পেন্টাগন জানিয়েছে, অপারেশন
আটলান্টিক রিজলভ’ নামের এ মহড়ায় রাশিয়ার প্রতিবেশী লাটভিয়া, লিথুয়ানিয়া ও
এস্তোনিয়া তাদের সামরিক শক্তি প্রদের্শন করবে এবং পশ্চিমা মিত্ররা শুধু
পাশে উপস্থিত থাকবে। দিনের শুরুর দিকে বাল্টিক সাগর এলাকার দেশগুলোকে
আমেরিকা অন্তত ১০০ ভারী অস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম দিয়েছে। রাশিয়ার
সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হয়েছে বলে
দাবি করেছে পেন্টাগন। লাটভিয়ার রাজধানী রিগা’র বন্দরে এসব সামরিক উপকরণ
খালাস করা হয়।
মার্কিন এক সামরিক কর্মকর্তা বলেন,
“অস্ত্র ও সামরিক উপকরণ দেয়ার মধ্যদিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও
রাশিয়ার জন্য এ বার্তা পরিষ্কার হয়ে গেল যে, সম্মিলিতভাবে আমরা একতাবদ্ধ
হতে পারি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন