সর্বশেষ

নিজামীর আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চ দাখিলের আদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই সময়ের মধ্যে দুই পক্ষকে আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন। আসামিপক্ষ আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেএ
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আইনজীবী শিশির মনির  বলেন, ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন আপিল বিভাগ। অন্যথায় আপিল শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে গণ্য হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.