সর্বশেষ

এইডস এর ঔষধ বিনা মুল্যে বিতরন করবে সরকারঃ স্বাস্থ্য মন্ত্রী

আগামী বছর থেকে দেশে সরকারিভাবে এইডসের ওষুধ আমদানি ও বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া একটি বার্ন ইনস্টিটিউট এবং একটি ডার্মাটোলজিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও জানান তিনি।

বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চর্ম চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল  সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও  বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ সব কথা জানান।

চলমান রাজনৈতিক নিয়ে তিনি বলেন, ‘কীসের হরতাল-অবরোধ? হরতাল-অবরোধ মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি। বিএনপির দাবির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। তারা ভয়কে জয় করেছে।’

ডার্মাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন; স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ।
আগামী বছর থেকে দেশে সরকারিভাবে এইডসের ওষুধ আমদানি ও বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া একটি বার্ন ইনস্টিটিউট এবং একটি ডার্মাটোলজিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও জানান তিনি।

বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চর্ম চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল  সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও  বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ সব কথা জানান।

চলমান রাজনৈতিক নিয়ে তিনি বলেন, ‘কীসের হরতাল-অবরোধ? হরতাল-অবরোধ মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি। বিএনপির দাবির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। তারা ভয়কে জয় করেছে।’

ডার্মাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন; স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ। - See more at: http://www.sheershanewsbd.com/2015/02/25/70506#sthash.YYKG06qj.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.