সর্বশেষ

উইন্ডোজ ট্যাব এবার ওয়াল্টনে

অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবের পর এবার উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ট্যাব আনতে যাচ্ছে ওয়ালটন। এটিই হবে দেশীয় কোন ব্র্যান্ডের বাজারে আনা প্রথম উইন্ডোজ ডিভাইস।ওয়ালপ্যাড প্রো নামক এই ট্যাবে থাকছে নানা আকর্ষণীয় ফিচার। এতে থাকছে ৮.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যা ১০৮০ পিক্সেল পর্যন্ত ভিডিও সমর্থন করবে। ডিসপ্লের নিরাপত্তায় থাকবে কর্নিং গরিলা গ্লাস।উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে থাকছে ২ গিগাবাইট ডিডিআর৩ র‍্যাম এবং ৬৪ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা। এর পাশাপাশি রাখা হয়েছে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া ২ টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল হার্ডডিস্ক ব্যবহার করা যাবে ট্যাবটিতে।ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর ইন্টেল অ্যাটম প্রসেসর। এছাড়া উন্নত গ্রাফিক্সের জন্য এর সাথে থাকছে ইন্টেল এইচডি গ্রাফিক্স।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবের পর এবার উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ট্যাব আনতে যাচ্ছে ওয়ালটন। এটিই হবে দেশীয় কোন ব্র্যান্ডের বাজারে আনা প্রথম উইন্ডোজ ডিভাইস।
ওয়ালপ্যাড প্রো নামক এই ট্যাবে থাকছে নানা আকর্ষণীয় ফিচার। এতে থাকছে ৮.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যা ১০৮০ পিক্সেল পর্যন্ত ভিডিও সমর্থন করবে। ডিসপ্লের নিরাপত্তায় থাকবে কর্নিং গরিলা গ্লাস।
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে থাকছে ২ গিগাবাইট ডিডিআর৩ র‍্যাম এবং ৬৪ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা। এর পাশাপাশি রাখা হয়েছে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া ২ টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল হার্ডডিস্ক ব্যবহার করা যাবে ট্যাবটিতে।
ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর ইন্টেল অ্যাটম প্রসেসর। এছাড়া উন্নত গ্রাফিক্সের জন্য এর সাথে থাকছে ইন্টেল এইচডি গ্রাফিক্স।
- See more at: http://www.priyo.com/2015/03/09/137731b.html#sthash.P4nRCjDy.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.