সর্বশেষ

সালাউদ্দিনের সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি;নেয়নি পুলিশ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
 বুধবার রাতে স্বামীর সন্ধান চেয়ে গুলশান থানায় জিডি করতে গেলে তাকে সংশ্লিষ্ট থানায় যেতে বলে গুলশান থানা পুলিশ। পরে রাত সাড়ে দশটার দিকে উত্তরা পশ্চিম থানায় জিডি করতে যান সালাহউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা। এখানেও জিডি নেয়া হয়নি বলে জানান তারা।
 অভিযোগ ভিত্তিহীন বলে জিডি নেয়া হয়নি জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
                                                                                                                                                                  মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহউদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এ অভিযোগ করেন। 
এর আগে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বলেন, ‘সালাউদ্দিন উত্তরার কোনো এক বাসায় ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক তাকে তুলে নিয়ে যায়। ওই বাসার কাজের লোককেও বেঁধে নিয়ে যায় তারা।’ তাকে ওই বাসার কেয়ারটেকার ঘটনাটি জানিয়েছেন বলেও জানান সালাহ উদ্দিনের 
তবে মহানগর পুলিশের ডিসি মাসুদুর রহমান বলেছেন, পুলিশ সালাহউদ্দিনকে আটক করেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.