সর্বশেষ

বাদ পড়ার শঙ্কায় গেইল-আফ্রিদিরা

ঢাকা: বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের পুল ‘বি’ এর দলগুলোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই জমে উঠেছে।

প্রথম চার ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার নিশ্চিত করেছে ভারত। পাঁচ খেলায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সমানসংখ্যক তিন জয় পেলেও নেট রান রেটে বেশ সুবিধাজনক অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। বড় দুইদলের শেষ আট নিশ্চিত হলেও শঙ্কায় পড়েছে গ্রুপের অন্য দুটি বড় দল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার টক্করে নাম লিখিয়েছে আয়ারল্যান্ড।
প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন ম্যাচে জিতেছে পাকিস্তান। চার খেলার তিনটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি দুই ম্যাচের একটিতে আইরিশরা জয় পেলেই বাদ পড়তে হবে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান অথবা ওয়েষ্ট ইন্ডিজ।
তবে এই তিন দলের ভাগ্য নির্ভর করছে পরবর্তী ম্যাচগুলোর উপর। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই ম্যাচে যে জিতবে তার নিশ্চিত হবে শেষ আট।
আর পাঁচ ম্যাচের তিনটিতে হারা ক্যারিবীয়রা তাদের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই ম্যাচে জিতলে হিসেব হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের হারা দলের সাথে। সেক্ষেত্রে রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে।

আপাতত রান রেটের হিসেবে তিন দলের মধ্যে এগিয়ে আছে পাকিস্তান। ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে আছে আইরিশরাও।

এরই মধ্যে পুল ’এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার।j1
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.