সর্বশেষ

সাঙ্গাকারাময় ম্যাচে স্কটল্যান্ডের বড় হার

হোবার্ট: ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় করা রেকর্ড। উইকেটের পেছনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দিনে ক্রিকেটপ্রেমীরা দেখল এক সাঙ্গাকারাময় ম্যাচ। যে ম্যাচে ছারখার পুচকে স্কটল্যান্ড। তারা শ্রীলঙ্কার ৩৬৩ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ৪৩.১ ওভারে ২১৫ রানে গুটিয়ে হেরে গেছে ১৪৮ রানের বড় ব্যবধানে। ম্যাচসেরা কুমার সাঙ্গাকারা এদিন ব্যাট হাতে করেন ১২৪ রান। এটি তার বিশ্বকাপে টানা চতুর্থ শতক এবং ওয়ানডে ক্রিকেটেও প্রথম ঘটনা। আর কোনো ব্যাটসম্যান ক্রিকেটে টানা চারটি শতক করতে পারেননি। সাঙ্গাকারার ১২৪ রানের সঙ্গে তিলকরত্নে দিলশানের ১০৪ রানে ভর করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৬৩ রান। জবাব দিতে নেমে মাত্র ৪৪ রানে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে স্কটল্যান্ড। শূন্য রানে কাইল কোয়েতজারকে ফেরান লাসিথ মালিঙ্গা। নিজের বলে নিজেই ক্যাচ নেন মালিঙ্গা। এরপর দলীয় ২৬ রানে ম্যাকলয়েডকে বোল্ড করেন নুয়ান কুলাসেকারা। ম্যাকলয়েড করেন ১১ রান। দলীয় ৪৪ রানে ম্যাট ম্যাচানকে এলবিডব্লিউ করে ফেরান তিলকরত্নে দিলশান। তিনি করেন ১৯ রান। এরপর অধিনায়ক প্রেসটন মোমেসেন ফ্রেডিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ১১৮ রানের জুটি গড়ে দারুন জবাব দিতে থাকন অধিনায়ক প্রেসটন মোমেসেন ও ফ্রেডি কোলম্যান। তবে দলীয় ১৬২ রানে অধিনায়কের আউটে চাপে পড়ে স্কটিশরা। সেখান থেকে আর তারা উঠতে পারেনি। ১১৮ রানের এই জুটি ভাঙেন থিসারা পেরেরা। থিরিমান্নের হাতে ধরা পড়ার আগে মোমেসেন ৭৫ বলে ৭ চারে করেন ৬০ রান। তার বিদায়ের পরেও আশার প্রতীক হয়ে থাকা ফ্রেডি কুলাসেকারার বলে থিসারা পেরেরার তালুবন্দি হন দলীয় ১৮৯ রানে। তিনি করেন ৭৪ বলে ৭ চারে ৭০ রান। এরপর দলীয় ১৯২ রানে কুলাসেকারা ফেরান মিশেল লেস্ককে। উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে ক্যাচ দেয়ার আগে লেস্ক করেন ২ রান। এই আউটের মাধ্যমে সাঙ্গাকারা নিজেকে নিয়ে যান আরেক উচ্চতায়, গড়েন নতুন এক রেকর্ড। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ৫২ ডিসমিশালকে (৩১ ম্যাচে) সরিয়ে তিনি এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫৩টি (৩৬ ম্যাচে) ডিসমিশালের মালিক। এটি তার ওয়ানডে ক্যারিয়ারেও ৫০০তম ডিসমিশাল। এর মধ্যে সাঙ্গাকারা ৪০১টি ক্যাচ এবং ৯৯টি স্ট্যাম্পিং করেছেন। এর পরের ওভারেই চামিরার বলে সাজঘরে ফেরেন ম্যাথু ক্রস। তিনিও ধরা পড়েন সাঙ্গাকারার হাতে। এর মধ্যদিয়ে সাঙ্গাকারাও তার রেকর্ডকে আরেকটু টেনে ৫৪টি ডিসমিশালে নেন। সবমিলে ওয়ানডেতে এটি তার ৫০১তম ডিসমিশাল। এক রান বাদেই মালিঙ্গা পেরেরার তালুবন্দি করে তুলে নেন রব টেইলরের উইকেট। আর দুষমন্ত চামিরা ফেরান বেরিংটনকে, দলীয় ২১০ রানে। কুলাসেকারার হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন ২৯ রান। শেষ ব্যাটসম্যান জস ডেভিকে চামিরা থিরিমান্নের তালুবন্দি করালে স্কটল্যান্ড থামে ২১৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে কুলাসেকারা এবং চামিরা ৩টি এবং মালিঙ্গা দুটি উইকেট নিয়ে স্কটল্যান্ডকে ধসিয়ে দেন। এর আগে হোবার্টে বুধবার টস জিতে শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারার রেকর্ড গড়া আর তিলকরত্নের শতকে ভর করে ৯ উইকেটে ৩৬৩ রান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.