সর্বশেষ

শাখতারের জালে বায়ার্নের ৭ গোল

মিউনিখ: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে শাখতার দোনেস্ককে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাবকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান কাইজাররা। শাখতারের মাঠে প্রথম লেগে গোলশূণ্য ড্র করেছিল বায়ার্ন। সেই রাগেই কিনা নিজেদের মাঠে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিল না মুলার-রোবেনরা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল তারা। খেলার চতুর্থ মিনিটে শুরুটা করেন টমাস মুলার। ৫১ মিনিটে আরো একটি গোল করেন তিনি। ৩৪ মিনিটে দলের দ্বিতীয় গোল আসে জেরম বোয়াটেংয়ের পা থেকে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আরো ভয়ংকর হয়ে ওঠে বায়ার্নের আক্রমণভাগ। ৪৯ মিনিটে দলের তৃতীয় গোল করেন ফরাসি তারকা ফ্যাঙ্ক রিবেরি। দুই মিনিট পর ব্যবধান বাড়ান মুলার। ৬৩ মিনিটে দলের পঞ্চম গোল করেন হোলগার বাস্তুবার। গোল পেয়েছেন রবার্ট লেওনডেস্কিও। ৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন তিনি। আর ৮৭ মিনিটে শেষ পেরেক ঠোকেন মারিও গোৎসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.