সর্বশেষ

উলফার সমর্থক কারা তা সরকার জানে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদকে যারা হত্যা করেছিল তাদের সঙ্গে অভিজিৎ রায় হত্যাকাণ্ডে যোগসাজশ রয়েছে।  বাংলা একাডেমি থেকে অদূরে একই স্থানে এ দুটি হত্যাকাণ্ড ঘটে।
সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মৌলবাদী ছাড়াও ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তি জড়িত রয়েছে। 
পার্বত্য এলাকায় সম্প্রতি যেসব অস্ত্র উদ্ধার হচ্ছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপজাতীয়রা গরিব বলে দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় তাদের এসব কাজে সহজে ব্যবহার করে সন্ত্রাসীরা। 

তিনি বলেন, উলফার সঙ্গে বাংলাদেশে কাদের বিনিয়োগ বা সম্পর্ক রয়েছে সে বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।  এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে হিজবুত তাহরীর পোস্টার প্রকাশের সমালোচনা করে বলেন, সিলেটে জাতীয় পার্টির এক সংসদ সদস্যকে হিজবুত তাহরীরের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে। 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হবার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, অন্যথায় তার অনুপস্থিতিতেই আদালত সাক্ষীগ্রহণ করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.