ডেস্কঃ

নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি। আর এ চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার তুশি'র। তিনি উক্ত রিয়েলিটি শো’র ২০১৪ আসরের রানার আপ নির্বাচিত হয়েছিলেন।
‘চোরাবালি’র পর একঝাঁক নতুন মুখ নিয়ে চলচ্চিত্র ‘আইসক্রিম’ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এ সময়ের তরুণ-তরুণীদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।
ছবিটিতে তুশির সঙ্গে অভিনয় করবেন আরও দুই নবাগত রাজ ও উদয়। তিন মাস ধরে তাদেরকে গ্রুমিং করানো হচ্ছে। ৫ মার্চ প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাবে ‘আইসক্রিম’ বাহিনী। সেখানে দৃশ্যধারণ চলবে টানা পাঁচ দিন। পিং-পং এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটির চিত্রায়ন শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি।
নতুনদের ওপর ভরসা রাখা প্রসঙ্গে রেদওয়ান রনি বললেন, ‘চোরাবালি ছিলো তারকা ভরপুর। এবার নতুনদের নিয়ে নতুন কিছু করে দেখাতে চাই। আর নতুনরা বরাবরই সম্ভাবনাময়। রাজ, তুমি ও উদয় তিনজনই উদীয়মান, তারা ক্যারিয়ারে সফল হবে আশা করছি।’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরাবালি’র জন্য রেদওয়ান রনি সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এ ছাড়া সেরা অভিনেত্রী (জয়া আহসান), সেরা খলঅভিনেতা (শহীদুজ্জামান সেলিম) এবং আরও দুটি বিভাগে পুরস্কার জেতে ছবিটি।

নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রেদওয়ান রনি। আর এ চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার তুশি'র। তিনি উক্ত রিয়েলিটি শো’র ২০১৪ আসরের রানার আপ নির্বাচিত হয়েছিলেন।‘চোরাবালি’র পর একঝাঁক নতুন মুখ নিয়ে চলচ্চিত্র ‘আইসক্রিম’ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এ সময়ের তরুণ-তরুণীদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।
ছবিটিতে তুশির সঙ্গে অভিনয় করবেন আরও দুই নবাগত রাজ ও উদয়। তিন মাস ধরে তাদেরকে গ্রুমিং করানো হচ্ছে। ৫ মার্চ প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাবে ‘আইসক্রিম’ বাহিনী। সেখানে দৃশ্যধারণ চলবে টানা পাঁচ দিন। পিং-পং এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটির চিত্রায়ন শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি।
নতুনদের ওপর ভরসা রাখা প্রসঙ্গে রেদওয়ান রনি বললেন, ‘চোরাবালি ছিলো তারকা ভরপুর। এবার নতুনদের নিয়ে নতুন কিছু করে দেখাতে চাই। আর নতুনরা বরাবরই সম্ভাবনাময়। রাজ, তুমি ও উদয় তিনজনই উদীয়মান, তারা ক্যারিয়ারে সফল হবে আশা করছি।’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরাবালি’র জন্য রেদওয়ান রনি সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এ ছাড়া সেরা অভিনেত্রী (জয়া আহসান), সেরা খলঅভিনেতা (শহীদুজ্জামান সেলিম) এবং আরও দুটি বিভাগে পুরস্কার জেতে ছবিটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন