৮০ হামাস সদস্য আটক করায়
আব্বাসের বিরুদ্ধে বেইমানির অভিযোগ হামাসের
অধিকৃত পশ্চিম তীর থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্তত ৮০ সদস্যকে আটক করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এ পদক্ষেপের কারণে হামাস ও ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। হামাস সমর্থিত দৈনিক আল রিসালাহ জানিয়েছে, ফিলিস্তিন ও ইসরাইলি বাহিনী ৮০ জনেরও বেশি হামাস কর্মকর্তাকে আটক করেছে। যাদের মধ্যে কারাগার থেকে সদ্যমুক্ত, সমাজকর্মী ও শিক্ষার্থীরা রয়েছেন। হামাস কর্মকর্তা ইসমাইল আল-আসকার ইসরাইলকে ফিলিস্তিন কর্তৃপক্ষের এ নিরাপত্তা সহযোগিতাকে জাতীয় বেইমানি ও ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’আন বলেছে, রোববার থেকে এ আটক অভিযান শুরু হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যারা হামাসের সঙ্গে জড়িত তাদেরকে আটক করা হচ্ছে। তবে এ বার্তা সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। তাছাড়া আটকদের সঠিক সংখ্যাও প্রকাশ করেনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র আদনান দিমেইরি দাবি করেছেন, রাজনৈতিক কারণে নয় বরং আইন-শৃঙ্খলা ভঙ্গের জন্য হামাস সদস্যদের আটক করা হয়েছে। অন্যদিকে, আটক অভিযানের নিন্দা জানিয়ে হামাস বলেছে, এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরাইলের সাথে নিরাপত্তা সহযোগিতা বাতিল করতে রাজি নয়। হামাসের মুখপাত্র ইসমাইল রাদোয়ান বলেছেন, পিএলও’র সাথে কিছুদিন আগে যে চুক্তি হয়েছে তার কোনো মূল্য থাকছে না। গত বছরে এপ্রিল মাসে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঐক্য চুক্তি সই করেছিল যার মূল বক্তব্য ছিল দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং ইসরাইল-বিরোধী শক্তিশালী জোট গড়ে তোলা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন