রাজশাহী জেলায় আজ সকাল
৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের
ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক
ঐক্য পরিষদ। পুলিশের ঘুষ চাওয়ার প্রতিবাদ
এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার
ওসি আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর
রহমানকে প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক
দেয় সংগঠনটি। রাজশাহী জেলা মোটরশ্রমিক
ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর
মাহাতাব হোসেন চৌধুরী ধর্মঘটের
ঘোষণা দিয়েছেন।
এর আগে একই দাবিতে সংগঠনটি স্থানীয়
প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল।
দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন
ধর্মঘট ডাকা হবে বলেও ঘোষণা দিয়েছিল সংগঠনটির
নেতারা।
এ দিকে, ওই দুই ওসিকে প্রত্যাহারের
দাবিতে এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের
সমর্থনে গতকাল নগরীতে বিােভ-মিছিল ও সমাবেশ
করেছে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য
পরিষদ এবং দূরপাল্লার বাস ও কোচ বুকিং শ্রমিক
কর্মচারী ইউনিয়ন।
মাহাতাব হোসেন চৌধুরী বলেন, গত ১ মার্চ
ভোরে শিরোইল বাস
টার্মিনালে কে বা কারা হানিফ পরিবহনের
দুইটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় হানিফ পরিবহন
থেকে মামলা করতে গেলে পুলিশ
মামলা না নিয়ে নিজের ইচ্ছামতো মামলা লিখে। এ
ছাড়া মামলায় হানিফ পরিবহনের নাম এবং তিগ্রস্ত
বাস দুইটির নম্বর দেয়া হয়নি,
যা না থাকলে তারা সরকার থেকে কোনো তিপূরণ
পাবেন না। তাই মামলায় হানিফ পরিবহনের নাম
এবং পরিবহন নম্বর অন্তর্ভুক্তির অনুরোধ
জানালে ওসি আলমগীর হোসেন দুই লাখ
টাকা চাঁদা চায়। তিনি বলেন, এ ছাড়া ঘটনার আগের
দিন পরিবহন শ্রমিকের এক ছেলেকে আটক করে বাস
পোড়ানো মামলায় জড়িয়েছে পুলিশ।
জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক
ইউনিয়নের সভাপতি মাইনুল হক অভিযোগ করে বলেন, দুই
পরিবহন শ্রমিক রহিম ও মাইনুলকে গত সোমবার আটক
করে নির্যাতন চালায় শাহ মখদুম থানা পুলিশ। তাদের
ছাড়িয়ে আনতে গেলে পুলিশ মোটা অঙ্কের ঘুষ চায়।
ঘুষ না দেয়ায় শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হয়। এ
ঘটনায় শাহ মখদুম থানার ওসি মিজানুর
রহমানকে অভিযুক্ত
করে অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান
তিনি। এ সময় অন্য বক্তারাও ওই দুই
ওসিকে প্রত্যাহারের জোর দাবি জানান।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার (ওসি)
আলমগীর হোসেন বলেন, তারা আমার
বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলেছে।
এ ব্যাপারে শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমান
অভিযোগ অস্বীকার করে নয়া দিগন্তকে বলেন,
সংশ্লিষ্টদের অন্যায় তদবির না মানায় তারা আমার
বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে।
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন