সর্বশেষ

রোজার আগেই ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন

রমজান মাস শুরু হওয়ার আগেই ঢাকা মহানগরের দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।
আজ এ বিষয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।
এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সিটি নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়কে জুন মাসে দেশের পাবলিক পরীক্ষা চলার ফাঁকের সময়সূচী জানাতে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.