সর্বশেষ

আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি এপ্রিলে

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাই কোর্টে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি ফের পিছিয়েছে।
হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারক না থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।এ বেঞ্চে তার সঙ্গে সদস্য হিসেবে বিচারপতি মো. খসরুজ্জামান থাকলেও বৃহস্পতিবার তিনি অন্য বেঞ্চে ছিলেন।
বসন্তকালীন অবকাশের পর আগামী ১ এপ্রিল হাই কোর্টের নিয়মিত বেঞ্চ বসবে।গত বৃহস্পতিবার এ মামলা হাই কোর্টে শুনানির জন্য আসে। তবে এ আদালতে শুনানি চলতে পারে কি-না, সেই প্রশ্নে তা পিছিয়ে যায়।
এর আগে গত ২৮ জানুয়ারি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। পরে ওই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলার বিচার চলছে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী এজলাসে।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হিসাবে আবু আহমেদ জমাদার এই মামলার বিচার কাজ করছেন।টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্র“য়ারি এই আদালত খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.