সর্বশেষ

রুবেল ইস্যুতে যেসব কারণে হঠাৎ পাল্টে গেলেন হ্যাপী

 হ্যাপী যেন পাল্টে গেলেন। দেশের উঠতি নায়িকা-মডেল তরুণী নাজমুন আক্তার হ্যাপী শুধু সিদ্ধান্তই পাল্টে দেননি, গোটা বিনোদন অঙ্গন ও ক্রিকেট অঙ্গনকেও তুমুল হৈচৈ ফেলে দিয়েছেন।

দীর্ঘ চার-পাঁচ মাস ধরে শোবিজ অঙ্গনই নয়, আদালত পাড়া এমনকি খেলার মাঠকেও গরম করে রেখেছেন হ্যাপী। লঙ্কনদের বিরুদ্ধে বাংলাদেশের খেলা চলার সময় এক তরুণী প্লাকার্ড হাতে নিয়ে রুবেলের উদ্দেশ্যে বলেছিলেন, রুবেল ম্যারি মি (রুবেল আমাকে বিয়ে কর)। তার প্লাকার্ডেও লেখা ছিলো রুবেল ম্যারি মি।
ক্রিকেটার রুবেলের জীবনে হ্যাপীর প্রভাব ব্যাপক। রুবেলকে হ্যাপীর মামলায় জেলে যেতে হয়েছে। হ্যাপী চেয়েছিলেন রুবেলের ক্যারিয়ার জীবনে সর্বনাশ ডেকে আনতে। জাতীয় দল থেকে রুবেলকে বাদ দেয়ার জন্য আবেদন করেছিলেন হ্যাপী।
রুবেলকে কেন দল থেকে বাদ দেয়া হয় না গণমাধ্যমে হ্যাপী এ প্রশ্ন তুলেছেন বারবার। বিশ্বকাপের স্কোয়াডে রুবেলের নাম দেখে চরম হতাশ হয়েছিলেন হ্যাপী।
‘পরে হ্যাপীর কন্ঠে হতাশার গান’ শিরোনামে এমটি নিউজে খবরও প্রকাশিত হয়। রুবেল বিশ্বকাপে খেলুক এটা কিছুতেই চান নি তিনি। বিশ্বকাপ স্কোয়াড থেকে রুবেলকে বাদ দেয়ার জন্যও কম করেন নি হ্যাপী।
হ্যাপী বলেছিলেন, রুবেল আমি তোমার শেষ দেখে ছাড়ব। রোববার রাতে হ্যাপী যে সিদ্ধান্ত নিয়েছেন তা হয়তো অনেকেই এরই মধ্যে জেনে গেছেন।
তবে হঠাৎ এত পরিবর্তণ এল হ্যাপীর মননে যেটা রীতিমত বিস্ময়কর। হ্যাপী বলেছেন, রুবেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। রুবেলের পথে কাঁটা হতে চেয়ে অনেক কিছু করেছেন তিনি।
এবার আর নয়। তবে মামলা তুলে নেয়ার বিষয়ে হ্যাপী বলেন, মামলা তুলে নেয়ার সুযোগ থাকলে সেটা দেখব। তবে রুবেলের বিরুদ্ধে আর মামলা চালাবেন না হ্যাপী।
মামলার বিষয় প্রমাণের জন্য কোনো সাক্ষী হাজির করবেন না তিনি। হ্যাপীর এ সিদ্ধান্ত পরিবর্তণের বেশ কয়েকটি কারণ রয়েছে। একদিকে রুবেলের ভক্ত হয়ে তার ছন্দময়ী বোলিং দেখছেন হ্যাপী।
উঠতি নায়িকা এ বিষয়ে বলেছেন, রুবেলের খেলা দেখার জন্যই আমি টিভির দিকে চোখ রাখি। অন্যদিকে হ্যাপীর ফরেনসিক রির্পোটেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সাখাওয়াত।

তার ফরেনসিক রিপোর্টে লেখা ছিলো, ‘নো সাইন অব রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স।’ অর্থাৎ জোর পূর্বক যৌন সম্পর্কের কোনো আলামত পাওয়া যায়নি। 
আর এর পরেই দৈবাৎ পাল্টে যান হ্যাপী। তবে হ্যাপী একটি কথা বারবার বলে যাচ্ছেন, আমি এখনো রুবেলকে বিয়ে করতে চাই।
উল্লেখ্য, হ্যাপীর বিষয়ে রুবেলের ভাষ্য ছিল, মিডিয়ার মেয়েরা খারাপ। হ্যাপীকে এ জন্যই বউ সাজিয়ে ঘরে তুলতে নারাজ রুবেল। তবে হ্যাপী রুবেলের গল্প কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বিষয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.