বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আজ সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব শুভ্রামানিয়াম জয়শঙ্কর। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সকাল সাড়ে ৯টায় পৌঁছানোর কথা থাকলেও ১২টায় ঢাকা পৌঁছান ভারতের নতুন পররাষ্ট্র সচিব শুভ্রামানিয়াম জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর দুপুর তিনটায় পররাষ্ট্রমন্ত্রীআবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি এবং পরে সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। সার্কযাত্রার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন