চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের জাতীয়
দলের তারকা ক্রিকেটার হরভজন সিং বলিউড
তারকা গীতা বর্ষার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। হরভজন বা গীতা অবশ্য এ বিষয়ে মুখ খোলেননি এখনো। নিজেদের
সম্পর্ক নিয়েও এখন পর্যন্ত কোনো কথা বলেননি তারা। এমনকি নিজেদের প্রেমময় সম্পর্ক
বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করেছেন তারা।
তবে হরভজন-গীতার অন্তরঙ্গতা চাপা থাকেনি। হরভজন কোনো খেলায় অংশ নিলেই গ্যালারিতে দেখা মেলে
গীতার। সেখান থেকেই শুরু হয় গুঞ্জনের। পরে বিভিন্ন সময়ে তাদের প্রেম পরিণয়
নিয়ে চর্চা হয়েছে অনেক। তবু এ বিষয়ে হরভজন-গীতার মুখে বন্ধ সবসময়।
দুজনের ঘনিষ্ঠ বন্ধু-স্বজনের বরাত দিয়ে
তাদের বিয়ের খবর প্রকাশ করেছে
ভারতের সংবাদমাধ্যমগুলো। সূত্র থেকে
জানা গিয়েছে, চুপচাপে হরভজন-গীতা
নিজেদের বিয়ের প্রস্তুতি সম্পন্ন
করেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতাটা বাকি
কেবল!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন