সর্বশেষ

পদ্মা সেতু নির্মানঃ শুরুতেই অনইসলামিক কর্মকান্ড

পদ্মাসেতুর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অনৈসলামিক কর্মকাণ্ড হয়েছে বলে দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর পরিণতি ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন।
গত রোববার গরু, ছাগল ও মুরগী বলি দিয়ে পদ্মাসেতুর মূল কাজের উদ্বোধন করা হয়। এ ঘটনায় ইসলামী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মোসলমানের দেশে আল্লাহর নামের পরিবর্তে ভিন্ন ধর্মের মতে গরু, ছাগল ও মুরগী বলি দিয়ে পদ্মাসেতু কাজের আনুষ্ঠানিক উদ্বোধন মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, বলি দেয়ার বিধান ইসলামে নেই। হিন্দু ধর্মে বলির বিধান থাকলেও ইসলাম ধর্মে এসবের কোনো ভিত্তি নেই।
উল্লেখ্য, গত রোববার সকালে গরু, খাসি ও মোরগ বলি দিয়ে সেই রক্ত পানিতে ভাসিয়ে পদ্মাসেতুর পরীক্ষামূলক পাইল বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূল নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের কর্মকর্তারা। এ কারণে তারা চীনা রীতিতেই পশু বলি কাজের উদ্বোধন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.