সর্বশেষ

রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের হার

হোবার্ট: তীরে এসে তরী ডুবলো জিম্বাবুয়ের। ৩৩২ রানের টার্গেটে শেষ ওভারে দরকারী ৭ রান নিতে পারলো না হোয়াটমোরের দল। আয়ারল্যান্ডে কাছে জিম্বাবুয়ে ম্যাচ হারলো ৫ রানে।

প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে আয়ারল্যান্ডের করা ৩৩১ রানের জবাবে ৪৯.৩ ওভারে ৩২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা জয়ের মতো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারানো পর একই স্কোরে ফের ধাক্কা খায় তারা। ৪১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাসাকাদজা আউট হলে আরো বেশি বেকায়দায় পড়ে জিম্বাবুয়ে।
৭৪ রানে যখন চতুর্থ উইকেটের পতন হলো মনে হয়েছিল তখনই ম্যাচ হাতছাড়া জিম্বাবুয়ের। তবে পঞ্চম উইকেট জুটিতে ব্রেন্ডন টেইলর ও শেন উইলিয়ামস ১৪৯ রান তুললে দারুণভাবে ম্যাচে ফেরে তারা।
৯১ বলে ১২১ রানে টেইলর ফিরলেও একপাশ আগলে রাখেন উইলিয়ামস। ৮৩ বলে ৯৬ রান করে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। উইলিয়ামস ফেরার পর ৭ বলে ১৮ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন টি মাপুরিয়া।
শেষ দুই ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ২৭ রান। ৪৯তম ওভারে আসে ২০ রান। তবে শেষ ওভারে প্রথম তিন বলে দুই রান তুলতে দুই উইকেট আউট হলে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আফ্রিকান দলটিকে।
আয়ারল্যান্ডের পক্ষে অ্যালেক্স কুস্যাক ৪টি এবং জন মুনি ও কেভিন ও'ব্রায়েন ২টি করে উইকেট নেন।
এরআগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে এড জয়েসের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আইরিশরা।
ওয়ান ডাউনে নামা এড জয়েস খেলেন ১১২ রানের অনবদ্য ইনিংস। এছাড়া শেষের দিকে ঝড়োগতিতে ৭৯ বলে ৯৭ রান করেছেন আন্দ্রে বিলিবারনি। তার ইনিংসে ৭টি চারের পাশাপাশি ৪টি ছয় ছিল।
জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন টেন্দাই চাতারা এবং শন উইলিয়ামস।
ম্যাচ সেরা হয়েছে এড জয়েস j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.