সর্বশেষ

রিয়ালে হারে সুযোগ বাড়লো বার্সার

মাদ্রিদ: লা লিগায় আগের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেই গেল গ্যালাকটিকোরা। শনিবার রাতে স্বাগতিকদের মাঠ থেকে  ১-০ গোলে রোনালদো-বেল-বেনজামারা।
আগের ম্যাচে পয়েন্ট হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সাথে রিয়ালের পয়েন্ট ব্যবধান ছিল দুই। ২৩ মার্চের ‘এল ক্লাসিকো’ কি ঘটে সেটা নিয়ে চলছিল গবেষণা। হিসেব মতো ঘরের মাঠে ক্লাসিকো জিততে পারলে পয়েন্ট ব্যবধানে রিয়ালকে ছাড়িয়ে যেত বার্সা। তবে তার আগেই রোনালদো-বেলদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ মেসি-নেইমারদের সামনে। টানা দুই ম্যাচের একটিতে ড্র আর হেরে সুযোগটা করে দিয়েছে রিয়াল।আথলেটিকের মাঠে ম্যাচের প্রথমার্ধে তো একরকম খুঁজেই পাওয়া যায়নি রোনালদো-বেলদের। আর তাদের ছন্দ ফিরে পাওয়ার আগেই ২৬তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আদুরিস। মিকেল রিকোর ক্রসে অনেকখানি লাফিয়ে উঠে বল জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে আক্রমণে কিছুটা মনোযোগী হয় রিয়াল। কিন্তু বিরতির আগে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বিশ্বসেরা বিবিসি আক্রমণভাগ। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে রিয়াল। এ পর্বে প্রথম ২০ মিনিটে সমতায় ফেরার দুবার সুযোগও পেয়েও ব্যর্থ হয় দলটি। ৭২ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।
 ৭৬ মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারতো আথলেটিক। কিন্তু আদুরিসের হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল। ৮২ মিনিটে ফের সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল, কিন্তু অনেক দূর থেকে গ্যারেথ বেলের শট বারে লাগলে সুযোগ হাতছাড়া হয় তাদের।

রিয়ালের হারে কপাল খুললো বার্সার। শিরোপা দৌঁড়ে আরো দম পেল কাতালানারা। এখন শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৫৯। রবিবার রাতেই প্রতিদ্বন্দ্বিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনার। এদিন তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.