সর্বশেষ

গিলক্রিস্টের পাশে সরফরাজ

নেপিয়ার: বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগই হচ্ছিল না সরফরাজ আহমেদের। প্রথম চার ম্যাচই সাইড লাইনে দেখতে হয়েছিল সতীর্থদের খেলা। তবে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন পাক উইকেটরক্ষক।
গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৯ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস পাকিস্তানকে রক্ষা করেছে সরফরাজ। তার ব্যাটে চড়ে ২২২ রানের স্কোর পায় তার। আর পাকিস্তান জেতে ২৯ রানে(বৃষ্টি আইনে)।
ব্যাটিংয়ের পর গ্লাভস হাতেও সফল ছিলেন সরফরাজ। ছয় ছয়টি ক্যাচ গ্লাভসবন্দি করেছেন তিনি। যা তাকে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের একই কাতারে দাঁড় করিয়েছে।
বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয়টি ডিসমিসাল হলো। এরআগে ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ছয়টি ক্যাচ নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক। আর ওয়ানডেতে ১৫ বার এক ইনিংসে ৬টি ডিসমিসাল হলো।
ইনিংসের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের ক্যাচ গ্লাভসবন্দি করে উইকেটের পেছনে দিনের শুরু করেন সরফরাজ। এরপর ফাফ দু প্লেসি ও হাশিম আমলার ক্যাচ লুফে নিয়ে পথ হারানো পাকিস্তানকে ম্যাচে রাখেন তিনি।
রাইলি রুশো, ডেল স্টেইন ও ইমরান তাহিরের ক্যাচও মুঠোবন্দি করে গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসান সরফরাজ।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও তার হাতে উঠেছে।j1
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.