এক এক জন মানুষের প্রতিবাদ জানানোর ভাষা এক এক রকম। কিন্তু জালাল উদ্দীনের প্রতিবাদ জানানোর ভাষা সত্যিই ব্যাতিক্রম এবং নতুন। সোমবার
থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জালাল উদ্দিন নামক এক বয়স্ক এক ব্যাক্তি প্রেসক্লাবের সামনে একটি গাছে উঠে ২৪ ঘন্টা অবস্থান করে পেট্রোল বোমা ও ক্রসফায়ারের প্রতিবাদ জানান।
মাস খানেক আগে নীতিবান একজন রাজনীতিবিদ খুঁজতে লাঠির মাথায় হারিকেন বেঁধে ঢাকাও ঘুরেছিলেন তিনি। তখন অনেকে পাগল ভেবেছে জালাল উদ্দিনকে।তবুও তার নিরব প্রতিবাদের ভাষা সত্যিই দারুণ। তবে কয়েকটি সূত্র বলছে তাকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন