সর্বশেষ

রিভ সিস্টেমস এর স্টল পরিদর্শনে পলক

স্পেনের বার্সেলোনায় চলছে বর্তমান বিশ্বের টেলিযোগাযোগ সেক্টরের সবচেয়ে বড় সম্মেলন 'জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৫' । এ সম্মেলনে রিভ সিস্টেমস একমাত্র বাংলাদেশি কোম্পানি ও বেসিস সদস্য হিসেবে অংশ নি
য়েছে।
২০০৫ সালে বেসিসের সদস্যপদ নেওয়া রিভ সিস্টেমস আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বিশ্বের প্রায় ১৪টি দেশের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের অধিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে রিভ। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার রিভের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বিটিঅারসির অন্যতম মহাপরিচালক এ কে এম শাহীদুজ্জামান, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী এম. রেজাউল হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন, অ্যামটবের মহাসচিব ও প্রধান নির্বাহী টিআইএম নুরুল কবির, রিভ সিস্টেমসের গ্লোবাল হেড অব সেলস রায়হান হোসেন প্রমুখ।
রিভের প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেওয়া একমাত্র প্রতিনিধি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরণের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশ নেওয়ায় রিভ সিস্টেমসের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
রিভ সিস্টেমসের মতো বাংলাদেশের সম্ভাবনাময় আইটি কোম্পানিগুলোও যাতে এসব মেলায় অংশ নেয় সে ব্যাপারে বেসিসের উদ্যোগ কামনা করেন পলক। এ সময় তিনি আইটিতে দেশের সাফল্য বিশ্ববাজারে তুলে ধরার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.