বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে অবস্থানরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
ঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশান কার্যালয়ে আসেন তার চিকিৎসক। সোয়া ১০ টার দিকে বের হলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে থাকা চার-পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তস
এছাড়া খালেদার একান্ত সহকারী শিমুল বিশ্বাসেরও শারীরিক অসুস্থতার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছিল।
অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর প্রফেসর মুজিবুর খালেদার চিকিৎসায় নিয়মিতই গুলশানে আসেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও এসেছেন বলে কার্যালয় সূত্র জানায়।
খালেদার শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তার কথা এর আগে জানান তার আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চেৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ম্যাডাম (খালেদা) সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন