
ভালোবাসা সীমাহীন’ ছবির সাফল্য ঘরে তুলতে না তুলতেই ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন নানা কারণে আলোচিত নায়িকা পরীমণি।ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘পাগলা দিওয়ানা’ নামের নতুন এই ছবিটি আগামী ৩ এপ্রিল ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।মাত্র এক মাসের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন পরীমণি। এমন খুশির সংবাদে উচ্ছসিত পরীমণি বাংলামেইলকে বলেন, ‘এই ছবির জন্যে অনেক শ্রম দিয়েছি।ছবিটি দর্শকদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। কারণ দর্শকরাই কেবল আমাকে বিচার করতে পারবেন।’
মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমণির সঙ্গে আরও অভিনয় করেছেন শাহরিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন