সর্বশেষ

ফ্রান্সের পেজো গাড়ি কোম্পানি ইরানে কাজ শুরু করতে রাজি;

ফ্রান্সের বিখ্যাত গাড়ি কোম্পানি পিএসএ পেজো- সিতরোন ইসলামি প্রজাতন্ত্র ইরানে আবার কাজ শুরু করতে রাজি হয়েছে। এ নিয়ে ইরানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইরান খোদরো’র সঙ্গে একটি চুক্তি করেছে পেজো।
 চুক্তির আওতায় ফরাসি কোম্পানি ইরানে একটি যৌথ কারখানা প্রতিষ্ঠা করবে যেখানে তাদের থাকবে শতকরা ৫০ ভাগ বিনিয়োগ আর ইরান খোদরোর থাকবে বাকি ৫০ ভাগ পুঁজি।
ইরানের মেহর নিউজের বরাত দিয়ে প্রেস টিভি বলেছে, যৌথ কারখানায় উৎপাদিত গাড়ির শতকরা ৩০ ভাগ বিদেশে রপ্তানি করা হবে। আর এরপর থেকে ইরান খোদরো কোনো গাড়ি দেশে অ্যাসেম্বল করবে না।
ইরান খোদরোর একজন কর্মকর্তা জানিয়েছেন, চীনা গাড়ি ইরানের বাজার দখল করছে সেজন্য এ প্রতিষ্ঠান চীনা উৎপাদিত গাড়ির বাজারকে দেশে তৈরি গাড়ির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়। তিনি জানান, চীনা পণ্যের পরিবর্তে ইরান প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নমানের পণ্য চায়.২০১১ সালে আমেরিকা ও ইউরোপ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর চীনা গাড়ি কোম্পানি ইরানের বাজারে ঢুকে পড়ে। সেই থেকে চীন মাঝারি ও ভারী ধরনের ট্রাক এবং যাত্রীবাহী গাড়ি সরবরাহ করে আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.