সর্বশেষ

তদন্তের জন্য খুনের আলামত সংগ্রহ করলো এফ বি আই

ডেস্কঃ

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র প্রতিনিধিদলের সদস্যরা অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছেন।
এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদলটি বৃহস্পতিবার রাত ৮ টায় ঘটনাস্থল পরিদর্শনে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান  জানান, এফবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে তদন্তের জন্য খুনের আলামত সংগ্রহ করেছেন।
২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও (৩৫) গুরুতর আহত হয়েছেন। রাফিদাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে।
অভিজিৎ হত্যার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের সহায়তা করতে বুধবার রাতে ঢাকায় আসে এফবিআইয়ের চার সদস্যের একটি দল।
অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেছেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.