ডেস্কঃগাজিপুর প্রতিনিধী.
দণ্ডিত সাজ্জাদ হোসেন (২১) টাঙ্গাইলের সখিপুরের দাড়িয়াপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। কালিয়াকৈরে একটি কারখানায় কাজ করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান জানান, সাজ্জাদ বেশ কিছু স্কুলে আসা-যাওয়া পথে কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন।
এ ঘটনায় ওই শিক্ষিকার ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার সাজ্জাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।
সন্ধ্যায় সাজ্জাদকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আতিকুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন