সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

ডেস্কঃ
 ইরানের পারমানবিক বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে সম্ভাব্য চুক্তির ক্ষতিকর দিক নিয়ে দেশটির কংগ্রেসে ভাষণ দিতে নেতানিয়াহু সেখানে গিয়েছেন। মঙ্গলবার (০৩ মার্চ) কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেনিয়েমিন নেতানিয়াহুর।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো রকম চুক্তি হলে, সেটি প্রতিবেশি তেহরানকে পারমানবিক বোমা বানানোর সুযোগ করে দিতে পারে। ফলে ইসরায়েলকে নিরাপদ রাখার জন্য সবকিছুই তিনি করতে রাজি।তার এই কথায় এরমধ্যেই ইসরায়েল এবং হোয়াইট হাউজের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে। হোয়াইট হাউজকে না জানিয়েছেই কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছে রিপাবলিকানরা।
তবে তার এই ভাষণ দেওয়ার বিষয়ে ওবামা প্রশাসনকে আগে কিছুই জানানো হয়নি, যা হোয়াইট হাউজকে ক্ষুব্ধ করেছে। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.