সর্বশেষ

নর্দ্দায় ট্রাফিক পুলিশ পোস্টে ৮টি ককটেল বিস্ফোরণ

নর্দ্দা সংবাদদাতাঃ
রাজধানীর নর্দ্দায় ট্রাফিক পুলিশ পোস্টের সামনে পর পর আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে পুলিশ পোস্ট ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ পোস্টের ইনচার্জ সার্জেন্ট আইনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজকে বলেন, আজ সকাল ৯টার দিকে কোনো কিছু বুঝে উঠার আগেই ৫/৬ জন ব্যক্তি পুলিশ পোস্ট লক্ষ্য করে আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ট্রাফিক পুলিশ পোস্টের গ্লাস ভেঙে গেছে ও পাশের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.