ডেস্কঃ
ভারতে চলন্ত গাড়িতে আবার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার একটি এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ২৩ বছর বয়সী ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। গতকাল রোববার পুলিশ এ কথা জানায়।
পুলিশ কমিশনার প্রমোদ বান জানান, রাজ গুরু নগরে ওই তরুণী অর্থদাতা অতিথি হিসেবে একটি পরিবারের সঙ্গে থাকতেন। কাছেই তরুণীর এক বন্ধবী আরেকটি পরিবারে একইভাবে থাকেন। গত শনিবার রাতে তিনি তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ভোরের দিকে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গাড়ি এসে তাঁর পাশে থামে। এরপর তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।পুলিশকে দেওয়া ওই তরুণীর ভাষ্য, গাড়িতে তিনজন ছিল। এর মধ্যে দুজন তাঁকে ধর্ষণ করে। এরপর তারা তাঁকে আগের জায়গায় ফেলে চলে যায়।প্রমোদ বানের ভাষ্য, ধর্ষণের শিকার ওই তরুণী লুধিয়ানার একটি অভিজাত হোটেলে চাকরি করেন। ডাক্তারি পরীক্ষায় তরুণীর ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে অপহরণ ও গণধর্ষণের মামলা হয়েছে। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ওই ব্যক্তিদের শনাক্ত করা হবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনার পর ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন