সর্বশেষ

বাংলার প্রথম মাহমুদুল্লাহ রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই সেঞ্চুরি নেই। ব্যাপারটা বড় ধরনের এক আক্ষেপ হয়েই ছিল এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই আক্ষেপ আজ ঘুঁচিয়েছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটের বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেয়ে গেলেন তিন অঙ্কের স্বাদ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ১৩১ বলে ১০০ রানের ইনিংসটি খেলে তিনি নিজেকে বানালেন ইতিহাসের বরপুত্র। এই ইনিংস খেলতে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭টি চার ও  ২টি ছয়ের মার।
১১৪টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর এটি প্রথম সেঞ্চুরি। টেস্টে সেঞ্চুরি থাকলেও ৫০ ওভারের ফরম্যাটে তিন অঙ্ক ছুঁতে পারছিলেন না। আজ সেটাই করে দেখালেন। আর করলেন কোথায়! বিশ্বকাপের মঞ্চে! প্রথম বাংলাদেশি হিসেবে।
বেপারটা দেখে সকলেই হয়ত অবাক হয়েছেন কিন্তু যেটা ঘটার সেটা ঘটেই গেল!অভিনন্দন মাহমাদুল্লাহকে।
Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.