নতুনের প্রাণ
মাসুম মাহমুদ ওরফে মাহমুদ
নব তরঙ্গ নব সুরের,
নব নিশান সে নব ভোরের ।
নব কিশোরের নতুন গান ,
আমরা গড়বো নতুন প্রাণ,
জ্ঞান বিবেক বুদ্ধি অসীম-
পাবোই আমরা খোদার দান ।
আপন শক্তি বলী দিয়া হউক
পাবোই আমরা মুক্ত রথ ,
আপন মতের উপর সবারে
নিয়েই গড়বো যুক্ত পথ ।
নবীন প্রাণের জাগরনী বাণী
আমরা সবাই জানি ,
আপন মনের শক্তিকে তাই
শ্রেষ্ঠ শক্তি মানি ।
দেহের ক্লান্তি হার মানিয়ে
হাসবে মনের সিংহাসন,
জ্ঞানের আলোয় কাশবন হবে,
আধারে ঢাক এ মুক্ত মন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন