নগরীর কোতোয়ালি থানার রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকায় একটি বাসে হরতাল সমর্থকদের ছোঁড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধসহ ৮জন আহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং বাকীদেরকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ও আহতরা হলেন,
নুর মোহাম্মদ (৩০), মো. আরিফ (৩০), মো. নাছির (৪০), রুপম দেবনাথ (২৫), মো. সোহেল (২৫), সুভাষ (৬৫), সাবের আহম্মদ (২৫), মোজাম্মেল হক (২৬)।
দগ্ধদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ প্রত্যয়নিউজকে জানান, রাত ১২টার দিকে টাইগারপাস থেকে নিউমার্কেটগামী একটি বাস পলোগ্রাউন্ড এলাকায় আসলে হরতাল সমর্থকরা পেট্রোল বোমা ছোঁড়ে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।
এতে তিনজন অগ্নিদগ্ধসহ ৮ জন আহত হয়। রাতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক কামরুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে প্রত্যয়নিউজকে বলেন, অগ্নিদগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন