সর্বশেষ

মোদির সেই স্যুটের দাম এখন কোটি রুপি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্যুট​টি পরেছিলেন সেটা এখনও আলোচনায়। ওবামার ভারত সফরের সময় স্যুটটির মূল্য নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সেই স্যুট এবার নিলামে উঠল। ভারতের গুজরাটের সুরাটে তিনদিন ব্যাপী নিলামের প্রথম দিনেই বস্ত্রশিল্পের এক ব্যবসায়ী স্যুটটি কিনে নিয়েছেন এক কোটি ২১ লাখ রুপিতে। নিলামের পুরো টাকাটাই দেওয়া হবে গঙ্গা শোধনের কাজে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুরেশ আগরওয়াল। মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজু ভাই আগরওয়াল নামের এক নেতা নিলামে ওই স্যুটের দাম হাঁকান ৫১ লাখ রুপি। তিনি বলেন, এটা আমার জন্য অনেক মূল্যবান। কিন্তু রাজুর চেয়ে দ্বিগুণেরও বেশি দাম দিয়ে তা কিনে নেন সুরেশ।

তবে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নরেন্দ্র মোদির স্যুট নিলাম নিয়ে রীতিমত ব্যঙ্গ শুরু হয়েছে। যদিও মোদির সমর্থকেরা স্যুট নিলামকে সমর্থন করে প্রধানমন্ত্রীর প্রশংসায় নেমে পড়েছেন।

শুক্রবার পর্যন্ত নিলাম চলবে। নিলামে উঠছে উপঢৌকন হিসেবে বিভিন্ন সময়ে মোদির পাওয়া ৪৫৫টি উপহারসামগ্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোদি উপহারসামগ্রী নিয়ে এমন নিলাম হয়ে থাকে।

গত মাসে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে চা-চক্র এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মোদি ১০ লাখ রুপি মূল্যের ওই স্যুটটি পরেন। স্যুটটিতে সোনালি হরফে প্রধানমন্ত্রী মোদির পুরো নাম লেখা রয়েছে। এই স্যুট পরার পর সমালোচনার মুখে পড়েন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন।


N11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.